| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২২, ২০২৬ ইং | ২১:৪৩:৫২:অপরাহ্ন  |  ৩৪০ বার পঠিত
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামে যথাযথ রাষ্ট্রীয় সম্মান 'গার্ড অব অনার' প্রদর্শণের মধ্য দিয়ে জানাযা ও দাফন সম্পন্ন হলো জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল মীরের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় কামারগাঁও পূর্ব পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নাহিদুল হক ও মুক্তিযোদ্ধা কমান্ড কাপাসিয়া ইউনিটের যৌথ নের্তৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদাণ করেন। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মো: ইসমাইল মীর গত সোমবার সকালে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে আটটার সময় বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। 

এ সময় বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক বলেন,আমাদের উচিত মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন এবং আহত, জীবিত মুক্তিযোদ্ধাদের সব সময়ই সম্মানের চোখে দেখা। কারণ তারা দেশমাতৃকার গর্বিত সন্তান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪