| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিএমপির তিন থানায় ওসি পদে রদবদল

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৬ ইং | ১৩:৪৪:৪৪:অপরাহ্ন  |  ৭৮ বার পঠিত
সিএমপির তিন থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে বাকলিয়া থানার ওসি মো. জাহেদুল কবিরকে কোতোয়ালী থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সিএমপি পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়।

আদেশ অনুযায়ী, ডবলমুরিং মডেল থানার ওসি মো. শাহীনূর আলমকে বদলি করে বাকলিয়া থানার ওসি করা হয়েছে। একই সঙ্গে ডবলমুরিং মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরিফ ফয়সালকে ওই থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) কোতোয়ালী থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়। এর একদিন পরই কোতোয়ালী থানায় নতুন ওসি হিসেবে জাহেদুল কবিরকে পদায়ন করা হলো।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল হক চৌধুরী জানান, জনস্বার্থে করা এ আদেশ শিগগিরই কার্যকর হবে।

রিপোটার্স২৪/আরাফাত

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪