| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্যক্তিগত অর্থায়নে খালের ওপর কাঠের পুল নির্মাণ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৬ ইং | ১৩:৫১:৩৪:অপরাহ্ন  |  ৭৪ বার পঠিত
ব্যক্তিগত অর্থায়নে খালের ওপর কাঠের পুল নির্মাণ

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরর জেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের ২নং ওয়ার্ডের সিকদারকান্দি এলাকায় স্থানীয় জনগণের চলাচলের সুবিধার্থে ব্যক্তিগত অর্থায়নে খালের ওপর একটি কাঠের পুল নির্মাণ করে দেওয়া হয়েছে।

জানা গেছে, স্থানীয়দের চলাচলের দুর্ভোগের কথা বিবেচনা করে  শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সফিকুর রহমান কিরণের স্নেহভাজন, শরীয়তপুর জেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের ঐতিহ্যবাহী বালা পরিবারের কৃতি সন্তান, সখিপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, চরসেনসাস ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ সমাজসেবক, ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক ও যুবনেতা মাইদুল ইউসুফ জিসান বালা নিজস্ব অর্থায়নে সবর আলী হাওলাদারের বাড়ির পাশে খালের ওপর কাঠের পুলটি নির্মাণ করা হয়। 

স্থানীয় বাসিন্দারা জানান, খালের ওপর স্থায়ী কোনো পারাপারের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষকে চলাচলে ভোগান্তিতে পড়তে হতো। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের পারাপারে সমস্যায় পড়তে হতো। কাঠের পুলটি নির্মাণ হওয়ায় এখন তাদের চলাচলে অনেকটা সুবিধা হবে।

এক স্থানীয় বাসিন্দা বলেন, “আগে খাল পার হতে অনেক কষ্ট হতো। এখন কাঠের পুলটি হওয়ায় আমাদের চলাচলে বেশ সুবিধা হয়েছে। যুবনেতা জিসান বালা মানুষের জন্য এ উদ্যোগ নিয়েছেন, তার প্রতি আমরা কৃতজ্ঞ।”

আরেক বাসিন্দা বলেন, “এটি আমাদের জন্য প্রয়োজনীয় একটি কাজ ছিল। মানব সেবক জিসান বালা ব্যক্তিগত উদ্যোগে পুলটি নির্মাণ করে দেওয়ায় এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমেছে।”

এব্যাপারে মাইদুল ইউসুফ জিসান বালা বলেন, মানুষের প্রয়োজনের সময় পাশে দাঁড়ানোই তার উদ্দেশ্য। এলাকার মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, “ইনশাআল্লাহ, মানুষের কল্যাণে ধারাবাহিকভাবে জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

রিপোটার্স২৪/আরাফাত





ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪