| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় ১২০ বোতল নেশাজাত সিরাপ উদ্ধার, কিশোরীসহ তিনজন আটক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৬ ইং | ১৫:১২:৪০:অপরাহ্ন  |  ৬৩ বার পঠিত
ভাঙ্গায় ১২০ বোতল নেশাজাত সিরাপ উদ্ধার, কিশোরীসহ তিনজন আটক

ফরিদপুর প্রতিনিধি:  র‌্যাব-১০ এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১২০ বোতল নেশাজাত স্কাফ ও উইনরেক্স সিরাপ উদ্ধার করেছে। 
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কিশোরী কন্যার মা ও খালাসহ তাদেরকে ভাঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন শিউলী বেগম, ডলি বেগম ও তার কিশোরী কন্যা তাহমিনা।  শিউলী বেগম জেলার সদরপুর উপজেলার পিয়াজখালী গ্রামেরআমির হোসেনের স্ত্রী। ডলি বেগম একই এলাকার মৃত আশরাফ হোসেন মিঠুর মেয়ে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর রাতে ভাঙ্গা মাওয়া মহাসড়কের বগাইল এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে সিরাপ উদ্ধার ও তিনজনকে আটক  করা হয়।  ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আজ সকালে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টোলপ্লাজা এলাকায় র‌্যাব-১০ এর একটি আভিধানিক দলের সদস্যরা সন্দেহভাজন একটি গাড়িতে তল্লাশি চালিয়ে স্কাফ সিরাপ ও উইনরেক্স সিরাপের ১২০ বোতল উদ্ধার করেন। এসময় এক কিশোরী কন্যাসহ তার মা ও খালাকে আটক করা হয়। আটক কিশোরীসহ তিনজনকে ভাঙ্গা থানায় হস্তান্ত করার হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 
রিপোটার্স২৪/আরাফাত

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪