| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নৌকাডুবিতে নিখোঁজের ২২ ঘণ্টা পর আরো দুই শিশুর মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: Jul ০২, ২০২৫ ইং | ০০:১৬:১২:পূর্বাহ্ন  |  ৩০৬৫৩৯৩ বার পঠিত
নৌকাডুবিতে নিখোঁজের ২২ ঘণ্টা পর আরো দুই শিশুর মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁও ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে নিখোঁজের ২২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ জুলাই) সকাল ৭টার দিকে টাঙ্গাব বাশিয়া বাজারের পাশে ব্রহ্মপুত্র নদে মরদেহ দুটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

গতকাল মঙ্গলবার (১ জুলাই) সকাল ৯টার দিকে পাশ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার চরআলগী থেকে যাত্রী নিয়ে নদী পার হওয়ার সময় বাশিয়া পুডিরঘাট এলাকায় নৌকাটি ডুবে যায়। এতে শাপলা আক্তার (১৪) নামে নবম শ্রেণির এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয় এবং আরিফ (৮) ও জোবায়ের (৮) নামে দুই শিশু নিখোঁজ হয়।

নিহত শাপলা আক্তার, আরিফ ও জোবায়ের তিনজনই দত্তের বাজার-বিরই দাখিল মাদাসার শিক্ষার্থী ছিল।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, উদ্ধারের পর মরদেহ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



.

রিপোর্টার্স২৪/এস


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪