রংপুর প্রতিনিধি: লায়ন্স ক্লাব অব ঢাকা দীপিকার উদ্যোগে এবং বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় গাইবান্ধার বোনাপাড়ায় বিনামূল্যে চোখের ছানি চিকিৎসা,বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্যসেবা ও ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হবে।
আগামী ২ ও ৩ অক্টোবর (শুক্রবার এবং শনিবার) বোনাপাড়ার এক নম্বর রেলগেট সংলগ্ন সবুজ বাংলা জেনারেল হাসপাতালে এ চিকিৎসাসেবা দেওয়া হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চোখের রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চোখের পরীক্ষা ও অপারেশনের ব্যবস্থা করা হবে।
এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছেন ।
ডা. ইব্রাহিম আই কেয়ার সেন্টার ও সবুজ বাংলা জেনারেল হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থাও থাকবে।
সেবা নিতে আগ্রহী রোগীদের আগামী ২ ও ৩ অক্টোবর নির্ধারিত সময়ে ছবিসহ ভোটার আইডি কার্ডের কপি/মূল ভোটার আইডি কার্ড এবং নিজের মোবাইল ফোন নম্বর সঙ্গে নিয়ে বোনারপাড়া সবুজ বাংলা জেনারেল হাসপাতালে উপস্থিত হওয়ার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
আয়োজক ডা. এটিএম রাশেদুন নবী জানান, আর্থিকভাবে অসচ্ছল ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
রিপোটার্স২৪/আরাফাত