| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জননিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৬ ইং | ২১:৩৯:৪১:অপরাহ্ন  |  ২২০ বার পঠিত
জননিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বগুড়া প্রতিনিধি: বগুড়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ জননিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি। তিনি বলেছেন, আমরা ক্ষমতা উপভোগ বা নিজেদের ভাগ্য বদলাতে আসিনি। দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে দিনরাত কাজ করছে বিএনপি সরকার। দেশের সাধারণ মানুষের ভাগ্য বদলেছে। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) বগুড়া জেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারি দপ্তরে কাজের গতি বাড়ানোর নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। সততা ও দক্ষতার ভিত্তিতে সরকারি কর্মকর্তাদের পদায়ন পদোন্নতি দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন। 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, আব্দুল মুহিত তালুকদার এমপি, মোর্শেদ মিল্টন এমপি, জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম আহমেদ পিপিএম।

সভায় জেলার আইনশৃঙ্খলা, অপরাধ দমন, মাদক নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। চলমান ও ভবিষ্যৎ উন্নয়নমূলক কাজগুলোর গতিশীলতা বৃদ্ধি, বিভিন্ন প্রকল্পের যথাযথ বাস্তবায়নসহ গুণগত মান বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪