| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উজিরপুরে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৬ ইং | ২১:৪৯:৫৬:অপরাহ্ন  |  ২০৪ বার পঠিত
উজিরপুরে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বরিশালের উজিরপুরে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক রিয়াজ সিকদার, পৌর যুবদলের আহ্বায়ক মো. শাহাবুদ্দিন আকন সাবু, যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর রহমান, কালাম ফরাজী, সবুজ খানসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা পর্দার আড়াল থেকে দেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তারা বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের নামে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না।

এ সময় নেতাকর্মীদের উসকানিতে পা না দিয়ে ধৈর্য, শৃঙ্খলা ও শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যুবদল রাজপথে সক্রিয় থাকবে বলে ঘোষণা দেওয়া হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪