| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাপানিজ ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন করেন মসিক প্রশাসক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৪, ২০২৬ ইং | ১৩:১৮:৪৭:অপরাহ্ন  |  ৬৭৫ বার পঠিত
জাপানিজ ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন করেন মসিক প্রশাসক

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের অন্যতম স্বনামধন্য ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাপানিজ ভাষা শিক্ষা কোর্স (লেভেল–N৫ ও N৪)-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের  হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ময়মনসিংহের অধ্যক্ষ প্রকৌ: মো. মাহতাব উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জন্য আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এসময় ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪