| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেনীতে ‘আকাবিরের চিন্তা, দাওয়াতের মানহাজ ও তারুণ্যের প্রস্তুতি’ শীর্ষক দাঈ সম্মেলন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৪, ২০২৬ ইং | ২১:৫১:৫৮:অপরাহ্ন  |  ৭৪৫ বার পঠিত
ফেনীতে ‘আকাবিরের চিন্তা, দাওয়াতের মানহাজ ও তারুণ্যের প্রস্তুতি’ শীর্ষক দাঈ সম্মেলন

ফেনী প্রতিনিধি: আকাবিরে উলামায়ে কেরামের চিন্তা ও দাওয়াতের মানহাজ ধারণ করে বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকে জ্ঞান, প্রজ্ঞা, আমল ও দাওয়াতি যোগ্যতায় সমৃদ্ধ করে গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ২টায় ফেনী শহরের এম্বিয়েন্স অডিটরিয়ামে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলা শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা ফরীদ উদ্দীন আল মোবারক, বাংলাদেশ ইসলামী দাওয়াহ সেন্টারের পরিচালক মুফতি শামসুদ্দোহা আশরাফী এবং উজানী কারী ইবরাহিম (রহ.)-এর প্রপৌত্র মুফতি ওমর ফারুক ইব্রাহিমী।

ফেনী জেলা সভাপতি মুফতি ইউসুফ কাসেমীর সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রাজ্জাক। এতে ফেনীর বিভিন্ন এলাকার আলেম-ওলামা, ইমাম-মুয়াজ্জিন, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, দাঈ, দ্বীনপ্রিয় তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সম্মেলনে ফেনী জেলার বিভিন্ন পর্যায়ের আলেমদের মধ্যে মাওলানা আবু সাঈদ, মাওলানা শেখ মিজানুর রহমান, মুফতি আহমাদুল্লাহ কাসেমী, মুফতি ইলিয়াছ বিন নাজেম, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা কাসেম, মাওলানা রুহুল আমিন, প্রিন্সিপাল মাওলানা নূরুল করীম, মাওলানা মোজাফফর আহমদ জাফরী, মাওলানা ইসমাইল হায়দার, মাওলানা একরামুল হক ভূঞা ও মুফতি আবদুর রহমান গিলমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দাওয়াতের ময়দানে কাজ করতে হলে আকাবিরে উলামায়ে কেরামের চিন্তা, আদর্শ ও দাওয়াতি মানহাজ সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে হবে। যুগের চ্যালেঞ্জ ও পরিবর্তিত বাস্তবতা উপলব্ধি করে কোরআন-সুন্নাহর আলোকে প্রজ্ঞা, হিকমত ও উত্তম পদ্ধতিতে মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া দাঈদের অন্যতম দায়িত্ব।

তারা বলেন, তরুণ প্রজন্মকে শুধু আবেগনির্ভর দাওয়াতি কর্মকাণ্ডে সম্পৃক্ত করলেই হবে না; বরং ইলম, আমল, আখলাক, ধৈর্য, প্রজ্ঞা ও সাংগঠনিক দক্ষতায় তাদের প্রস্তুত করতে হবে। সমাজ ও সময়ের বাস্তবতা সম্পর্কে সচেতন হয়ে দাওয়াতি ময়দানে কার্যকর ভূমিকা রাখার জন্য তরুণদের সুপরিকল্পিতভাবে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

সম্মেলনে বর্তমান সময়ের দাওয়াতি প্রেক্ষাপট, আকাবিরের দাওয়াতি মানহাজ, তরুণ দাঈদের করণীয়, নতুন প্রজন্মের চিন্তা ও চ্যালেঞ্জ এবং দাওয়াতি কাজে জ্ঞান ও প্রজ্ঞার প্রয়োজনীয়তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আয়োজকরা বলেন, নানা মতাদর্শ, চিন্তা ও সাংস্কৃতিক প্রভাবের মধ্যে বেড়ে ওঠা তরুণ প্রজন্মকে ইসলামের শিক্ষা ও দাওয়াতি চেতনার সঙ্গে সম্পৃক্ত করা গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই তরুণ আলেম, দাঈ ও দ্বীনের কর্মীদের মধ্যে দাওয়াতি চেতনা জাগ্রত করা এবং আকাবিরের আদর্শ ও মানহাজের আলোকে তাদের প্রস্তুত করার উদ্দেশ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪