| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালুখালীতে তুচ্ছ ঘটনায় কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ, নারী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৫, ২০২৬ ইং | ১৫:৩৮:৪৮:অপরাহ্ন  |  ৪৯১ বার পঠিত
কালুখালীতে তুচ্ছ ঘটনায় কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ, নারী গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম খান কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।

নিহতের বড় মেয়ে তাহমিনা আক্তার বলেন, তার ছোট বোনের দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশী ইমান সরদার, তার স্ত্রী বুলু, ছেলে তুহিন ও মেয়ে গোলাপী বেগমের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে তারা নজরুল ইসলাম খানের পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় ইট ও লাঠির আঘাতে ঘটনাস্থলেই নজরুল ইসলাম খান নিহত হন। একই ঘটনায় তার স্ত্রী জহুরা বেগম ও মেয়ে রুনা গুরুতর আহত হয়েছেন।

ঘটনার পর পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কৃষক নজরুল ইসলাম খানকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি লাঠি জব্দ করা হয়েছে। একই সঙ্গে গোলাপী নামে এক নারীকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাকি অভিযুক্তদের আটকের জন্য অভিযান চলছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪