| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেবীগঞ্জে ধানখেত থেকে নারীর মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৫, ২০২৬ ইং | ১৬:৩৫:১৬:অপরাহ্ন  |  ৬৯০ বার পঠিত
দেবীগঞ্জে ধানখেত থেকে নারীর মরদেহ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানখেত থেকে হাসিনা (৩৫) নামের এক চা দোকানি নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চায়ের দোকান বন্ধ করে রাতে বাড়ি ফেরার পথে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মাঝে তীব্র বিষাদ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিলাহাটি ইউনিয়নের দোলাবাড়ি এলাকার একটি ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাসিনা চিলাহাটি ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের নুর রশিদের স্ত্রী। তিনি বালাপাড়া বাজারে ‘ভাবির চায়ের দোকান’ নামে একটি কনফেকশনারি দোকান চালাতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন হাসিনা। তবে তিনি আর রাতে বাড়ি পৌঁছাননি। পরদিন শুক্রবার সকালে পথচলতি মানুষ দোলাবাড়ি এলাকার একটি ধানখেতে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪