| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শরীয়তপুরে এমপি সাঈদ আহমেদ আসলামের সঙ্গে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মতবিনিময়

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৫, ২০২৬ ইং | ১৭:৪৯:৫১:অপরাহ্ন  |  ১০৮৩৬ বার পঠিত
শরীয়তপুরে এমপি সাঈদ আহমেদ আসলামের সঙ্গে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মতবিনিময়

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সাংসদ সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম এর সঙ্গে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের শরীয়তপুর জেলা শাখার নেতাদের মতবিনিময় সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় এমপির শরীয়তপুরের বাস ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন সমস্যা, অধিকার ও দাবিদাওয়া এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে এমপি সাঈদ আহমেদ আসলাম শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন এবং সংগঠনের কার্যক্রম নিয়ে পরামর্শ দেন। এ সময় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক আব্দুল হক সহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতা ও শিক্ষক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সঙ্গে ভিডিও কনফারেন্স করে উপস্থিত নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করিয়ে দেন, এমপি সাঈদ আহমেদ আসলাম। এ সময় আবেগাপ্লুত হয়ে তারা দুই সংসদ সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে নেতৃবৃন্দরা এমপি সাঈদ আহমেদ আসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অধ্যাপক আব্দুল হক দুই সংসদ সদস্য এবং উপস্থিত সকল শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, ডোমসার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কবিরাজ আব্দুল খালেক, জয়নগর ডা. মোসলেম উদ্দিন খান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, জাজিরা ডিগ্রি কলেজের অধ্যাপক মুজিবুর রহমান, আতাউর রহমান, দক্ষিণ ডুবালদিয়া আব্দুর রাজ্জাক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, লাউখোলা আইজদ্দিন সরদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম মিয়া, জাজিরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. আনোয়ার হোসেন, ভোজেস্বর উপসি মহাবিদ্যালয়ের অধ্যাপক সফিকুল ইসলাম বাহাদুর, চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, মাদ্রাসা শিক্ষক সমিতি নেতা মাওলানা আফজাল হোসেন, আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইয়াকুব হোসেন, পালং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সেলিম হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতির শরীয়তপুর জেলার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, শহীদ সিরাজ সিকদার ডিগ্রি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ শহীদুল ইসলাম লিংকন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় সদস্য ও সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুলতানা মুক্তা,।সদর উপজেলার সভাপতি ও সুবোচনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন শিকদার, সাধারণ সম্পাদক ও পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সখিপুর চরফেলিজ জয়নব উচ্চ বিদ্যালয়ের এন্ড কলেজের অধ্যক্ষ শাহাআলম, আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আহাম্মেদ বিএসসি, কনেকস্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিয়া ,আবু তালেব মাষ্টার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব, রুদ্রকর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাঈদ মাহমুদ, বুড়ির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্ভুনাথ পোদ্দার, বুড়িরহাট আঃ রাজ্জাক কলেজের অধ্যক্ষ মাহবুব হোসেন, সদর উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি ফারুক হোসেন মোল্লা সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪