বগুড়া প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের তিন মাস ব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
বগুড়া সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে (২৬ সেপ্টেম্বর) শনিবার সকাল ১০ টায় জেলা নগরের কামারগাড়ী এলাকায় রেলের দখলকৃত জলাশয় উদ্ধার করে পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জলাশয়ে জমিয়ে থাকা ডেঙ্গুর প্রজননস্থল হিসেবে বিবেচিত ময়লা পানি, আবর্জনা ও বিভিন্ন ধরনের পরিত্যক্ত সামগ্রী অপসারণ করা হয়।
পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন,জেলা প্রশাসক তৌফিকুর রহমান, ডিডিএলজি রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব পি. এম. ইমরুল কায়েস, বগুড়া সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম,বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন,মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী।
রিপোর্টার্স২৪/ঝুম