| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় বিসিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণ উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৬ ইং | ১৮:২৮:২৯:অপরাহ্ন  |  ৩৪৩ বার পঠিত
বগুড়ায় বিসিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণ উদ্বোধন

বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বগুড়ায় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নে পরামর্শ নিচ্ছেন উদ্যোক্তারা। পণ্য উৎপাদন, বাজারজাত, ঋণ/আর্থিক সহায়তা, নতুন উদ্যোক্তা, কর্মসংস্থান সৃষ্টিসহ শিল্পের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে বিসিক। মানবসম্পদ, কর্মী ব্যবস্থাপনা, কার্যকর যোগাযোগ ও উৎপাদন বৃদ্ধির বিষয়ে পরামর্শ দেওয়া হবে। 

গতকাল শনিবার বগুড়া বিসিক জেলা কার্যালয় সম্মেলন কক্ষে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। ঢাকা বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই) উদ্যোগে আয়োজিত কার্যক্রমে সহযোগিতা করছে বিসিক বগুড়া জেলা কার্যালয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহমেদ, কোর্স পরিচালক মো. মোফাজ্জল হোসেন, বিসিক শিল্প মালিক সমিতি বগুড়ার সভাপতি মো. আজিজার রহমান মিলটন। সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয় বগুড়ার উপ-মহাব্যবস্থাপক একেএম মাহফুজুর রহমান।

বক্তারা বলেন, প্রতিষ্ঠানের সফলতা, পণ্য উৎপাদন, টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা ও শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি হবে। ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ ঘটবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪