| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি, খোয়া গেল ১৭ লাখ টাকার ওষুধ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৬ ইং | ২৩:০৮:৩৭:অপরাহ্ন  |  ২৮৬ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি, খোয়া গেল ১৭ লাখ টাকার ওষুধ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ডের গোবিন্দনগর বিসিক মোড়ে অবস্থিত ‘সৌহার্দ্য ফার্মেসী’ নামে একটি ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার সন্ধ্যায় দোকান বন্ধ করার পর রাতের কোনো এক সময়ে দোকানের টিনের শাটারের লক ভেঙে ভেতরে ঢুকে আনুমানিক ১৭ লাখ টাকা মূল্যের বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ওষুধ এবং ক্যাশ বাক্সে থাকা নগদ ১০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে অজ্ঞাতনামা চোরচক্র।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, দবিরুল মার্কেটে অবস্থিত ওই ফার্মেসির মালিক কল্যাণ চন্দ্র দেবনাথ প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যায় দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরদিন সকালে তাঁর সহকারী ও ভাতিজা ইমন সরকার দোকান খুলতে গিয়ে দেখেন টিনের শাটারের এঙ্গেলের লক ভাঙা। ভেতরে ঢুকে তিনি দেখতে পান স্কয়ার, ইনসেপ্টা, বেক্সিমকো, অপসোনিনসহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির জীবনরক্ষাকারী অ্যান্টিবায়োটিকসহ মূল্যবান ওষুধ ও ক্যাশের টাকা গায়েব হয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

কল্যাণ চন্দ্র দেবনাথ বলেন,"আমার জীবনের সব সঞ্চয় ও ঋণের টাকায় গড়া দোকানটি এক রাতেই খালি হয়ে গেল, আমি এখন নিঃস্ব হয়ে পড়েছি।"

ঠাকুরগাঁও সদর থানার ওসি শাহজাহান আলী বলেন, "খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় থানায় ৪৬১ ও ৩৮০ ধারায় মামলা (মামলা নং-৪০/৩৫১) রুজু করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারসহ চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে।"

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪