বগুড়া প্রতিনিধি: বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের সাবেক ছাত্র-ছাত্রীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাহফুজুল ইসলাম।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন আজিজুল হক কলেজের সাবেক ভিপি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ কে এম খায়রুল বাশার, জেলা যুবদলের সাবেক সভাপতি খাদেমুল ইসলাম খাদেম, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. ইউসুফ আলী, আজিজুল হক কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জোবাইদুল ইসলাম রিটন, জিয়া পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল হান্নান, শহর জিয়া পরিষদের সভাপতি আনোয়ার সাদাত আলো, সাবেক ছাত্রনেতা মানিক মিয়া, রোভার স্কাউটস নেতা ও আইনজীবী রায়হান আহম্মেদ তালুকদার রানা, সাবেক ছাত্রনেতা হাজী সেলিম, আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব, সৈয়দ জুবায়েদ হাসান, রিয়াজ আহমেদ, ওয়াশিম, ফয়সাল, সিয়াম, রিয়াদ ও সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির মুনসহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা।
এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।
রিপোর্টার্স২৪/রাফিদ