| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেপুটি স্পিকার

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৭, ২০২৬ ইং | ২১:০৮:০৫:অপরাহ্ন  |  ৩২৮ বার পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না

নেত্রকোনা প্রতিনিধি: ফ্যামিলি কার্ডের তালিকা তৈরিতে তথ্য সংগ্রহকারীদের সতর্ক করে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সরকার কাজের বিনিময়ে তাদের ভাতা দেবে। এর বাইরে গিয়ে স্বজনপ্রীতি বা দুর্নীতি করলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে।

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ড ও ক্ষুদ্র নৃগোষ্ঠী (২০২৬) জরিপের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে আয়োজিত মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি। 

তথ্য সংগ্রহকারীদের ফ্যামিলি কার্ডের তালিকা তৈরিতে সবচেয়ে দরিদ্র, অসহায় ও প্রান্তিক মানুষকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, যার ঘর নেই, তার তথ্য আগে নেবেন।

কায়সার কামাল বলেন, আপনারা তথ্য সংগ্রহ করবেন ছাপরা ঘর থেকে। নিম্নবিত্তদের কাছে যাবেন, অসহায়দের কাছে যাবেন। যার ঘর নেই, তার তথ্য আগে সংগ্রহ করবেন। দারিদ্র্যের মধ্যে যারা জর্জরিত, তাদের সর্বপ্রথম তথ্য নেওয়ার জন্যও তিনি নির্দেশ দেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, ফ্যামিলি কার্ডের সুবিধা প্রকৃত দরিদ্র মানুষের কাছে পৌঁছাতে হবে। পাকা দালানের মালিক বা সচ্ছল ব্যক্তিদের আগে তালিকাভুক্ত না করে প্রকৃত সুবিধাবঞ্চিত পরিবার চিহ্নিত করতে হবে। সরকারি এ সুবিধা পাওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয়, ব্যক্তিগত সম্পর্ক বা অন্য কোনো প্রভাব বিবেচনায় না নেওয়ার কথাও জানান তিনি।

এ সময় বিদ্যুৎ সংকটের বিষয়েও কথা বলেন কায়সার কামাল। লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটায় দুঃখ প্রকাশ করে দিনের আলো কাজে লাগিয়ে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানান তিনি।

একই সঙ্গে বিদ্যুৎ সংকট দ্রুত সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আবদুল্লাহ আল মামুন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪