| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩৯৫ পিস ইয়াবাসহ তুরাগে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৮, ২০২৬ ইং | ১১:৪৮:৪৪:পূর্বাহ্ন  |  ২১০ বার পঠিত
৩৯৫ পিস ইয়াবাসহ তুরাগে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা প্রতিনিধি: রাজধানীর তুরাগে ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তুহিন মাহমুদ (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার তুহিন দীর্ঘদিন ধরে তুরাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।

পুলিশ সূত্রে জানা গেছে, তুরাগ থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই (নিঃ) মো. রওশন জামান ও এসআই (নিঃ) শেখ মসিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালায়।

ভোর পৌনে ৬টার দিকে তুরাগ থানাধীন প্রিয়াংকা রানওয়ে সিটির ১০ নম্বর রোডের ৪ নম্বর বাসার প্রথম তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তুহিন মাহমুদকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার ভাড়া বাসার মাস্টার বেডরুমের ওয়ারড্রবের ড্রয়ার তল্লাশি করে দুটি নীল রঙের জিপার ব্যাগে রাখা ৩৯৫ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়। সকাল ৬টার দিকে জব্দ তালিকার মাধ্যমে উদ্ধার করা মাদক জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুহিন দীর্ঘদিন ধরে তুরাগসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় তুরাগ থানায় একটি মামলা করা হয়েছে। মামলাটি ২৮ সেপ্টেম্বর দায়ের করা হয়, যার নম্বর ১৮। পুলিশ ডাটাবেজ (সিডিএমএস) পর্যালোচনা করে তার বিরুদ্ধে এর আগে আরও একটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪