| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় শিশু একাডেমির কমিটিতে সাংবাদিক নেতা কালাম আজাদ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৮, ২০২৬ ইং | ১৮:২৬:৫৬:অপরাহ্ন  |  ৫৩৮৪ বার পঠিত
বগুড়ায় শিশু একাডেমির কমিটিতে সাংবাদিক নেতা কালাম আজাদ

বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ শিশু একাডেমি বগুড়া জেলা শাখার পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়েছে। সদস্য নির্বাচিত হয়েছেন সাংবাদিক নেতা কালাম আজাদ। তিনি সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান রেখে প্রশংসা কুড়াচ্ছেন। 

কালাম আজাদ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য। তিনি বগুড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক, দৈনিক দিনকাল বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) উত্তরাঞ্চল প্রধান, দ্য ডেইলি পোস্ট বগুড়া প্রধান ও বিএনপি মিডিয়া সেল সমন্বয়কারী। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে শিশু একাডেমি বগুড়ার নতুন কমিটি পুনর্গঠনের তথ্য জানানো হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। সেক্রেটারি দায়িত্ব পালন করবেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা। সহ-সভাপতি মনোনীত হয়েছেন পুলিশ সুপার ও অতিরিক্ত জেলা প্রশাসক। 

জানানো হয়, ২৮ সেপ্টেম্বর কমিটি পুনর্গঠন করে চিঠি দিয়েছে বাংলাদেশ শিশু একাডেমির বগুড়া জেলা কার্যালয়।  প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনায় শিশু একাডেমির বোর্ড অব ম্যানেজমেন্ট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা শাখার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করে। 

কমিটির সদস্যরা হলেন- জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তর উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক, জেলা ক্রীড়া কর্মকর্তা, বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক ও  বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়া মনোনীত সদস্য নাজমা আক্তার, আবুল কালাম আজাদ এবং এড. পলাশ সরকার। 

নতুন কমিটি শিশুদের শিক্ষা, সংস্কৃতি, সৃজনশীলতা এবং প্রতিভা বিকাশে বাংলাদেশ শিশু একাডেমির বগুড়া জেলা শাখার কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪