খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত ১৫ দিনব্যাপী প্রান্তিক কৃষি ব্যবস্থাপনা প্রশিক্ষণ-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুল্যাতলী আর্মি ক্যাম্পের উদ্যোগে দুর্গম পাহাড়ের প্রান্তিক কৃষকদের জন্য আয়োজিত এ প্রশিক্ষণ-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক কৃষকদের হাতে সার্টিফিকেট ও কৃষি উপকরণ বীজ, স্প্রেয়ার মেশিন এবং কম্পোস্ট সার তুলে দেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল খান সজিবুল ইসলাম।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, সমতলের ন্যায় দুর্গম পাহাড়েও কৃষি বিপ্লব ঘটাতে হলে উন্নত প্রশিক্ষণ ও আধুনিক সরঞ্জা ব্যবহারের মাধ্যমে কৃষকদের আরো দক্ষ করে গড়ে তুলতে পারলে আমাদের স্বপ্নের কৃষি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জোন উপ- অধিনায়ক মেজর রাজু হোসেন, প্রশিক্ষক লক্ষ্মীছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা রতন বরমন'সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব