| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন করে ৮৬ ডেঙ্গু রোগী শনাক্ত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৬ ইং | ১১:১৫:১৩:পূর্বাহ্ন  |  ৩৮৩৪ বার পঠিত
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন করে ৮৬ ডেঙ্গু রোগী শনাক্ত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩০ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১০ জন, ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৭ জন, চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৪ জন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

এ নিয়ে চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২৫১ জনে। এর মধ্যে সরকারি হাসপাতালে ৩ হাজার ৫২৭ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৭২৪ জন চিকিৎসা নিয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় ২০ জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রামের জেলা সিভিল সার্জন মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, জ্বর হলে দেরি না করে ডেঙ্গু পরীক্ষা করাতে হবে এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রোগের শুরুতেই হাসপাতালে গেলে দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব।

তিনি আরও বলেন, ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪