| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীর ভারত সফরের আলোচনা এখনো ইতিবাচক রয়েছে : দীনেশ ত্রিবেদী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৬ ইং | ১২:৩৪:১৯:অপরাহ্ন  |  ১০৪৪ বার পঠিত
প্রধানমন্ত্রীর ভারত সফরের আলোচনা এখনো ইতিবাচক রয়েছে : দীনেশ ত্রিবেদী

রিপোর্টার্স২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আলোচনা এখনো ইতিবাচক রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই।

উভয় দেশের সরকারপ্রধানের সুবিধাজনক সময়েই বৈঠক হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন ভারতীয় হাইকমিশনার। চ্যানেল টোয়েন্টিফোরের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের দীনেশ ত্রিবেদী বলেন, হুমায়ুন কবিরের সঙ্গে আমার সম্পর্ক ব্যক্তিগত পর্যায়ে গড়ে উঠেছে।

বৈঠকে কোনো সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়নি। বৈঠক নিয়ে তিনি ভালো অনুভূতি প্রকাশ করেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, আমাদের অবশ্যই যথাযথ সময় দিতে হবে। ভারত সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণ এখনো উন্মুক্ত আছে। যখনই দুই প্রধানমন্ত্রী মনে করবেন, তখনই সফরটি হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪