| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের সীরাত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৬ ইং | ১৯:১৬:৫০:অপরাহ্ন  |  ৫২৫ বার পঠিত
বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের সীরাত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি: মঙ্গলবার বিকেলে বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের উদ্যোগে পবিত্র মাহে রবিউল আউয়াল মাস উপলক্ষে হামদ-নাত, ক্বিরআত, কবিতা আবৃত্তি, আযান ও রচনা প্রতিযোগিতা গ্রুপের সহ সভাপতি মাওলানা মো. আব্দুল খালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন গ্রুপের সহ সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মো: মেজবাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের বগুড়ার উপ-পরিচালক শাফিউজ্জামান, সাধারন সম্পাদক মো. ফজলুল বারী তালুকদার বেলাল, সহ সভাপতি অধ্যাপক আ স ম আব্দুল মালেক। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ আবু বকর ছিদ্দিক ও সৈয়দ ফজলে রাব্বী ডলার।

এ সময় আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মো: আফজাল হোসেন, মাওলানা রুহুল আমিন, মো: মাহফুজুল হক, মো: এরশাদুল বারী এরশাদ। অনুষ্ঠানে ইসলামিক সাংস্কৃৃতিক বিভাগের ৯ টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, উপস্থিত আমাদের কচি-কাঁচা শিশুরা যেভাবে সুরের মোহনা ছড়িয়ে মহান আল্লাহর কালাম তেলাওয়াত করলো, তা শুনে মনে হয়—আমাদের আগামী প্রজন্ম যদি কোরআনের আলোয় আলোকিত হয়, তবে এই সমাজ ও রাষ্ট্র অবশ্যই আলোকিত হবে। কোরআন নাজিল হয়েছে মানবজাতির হেদায়াত ও জীবন বিধান হিসেবে। কোরআন শুধু সুন্দর সুরে তেলাওয়াত করালেই হবেনা, কোরআনের নির্দেশ আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও কর্মজীবনে বাস্তবায়ন করতে হবে। তিনি উপস্থিত সবাইকে কুরআন হাদিসের আলোকে জীবন গড়ার আহবান জানান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪