| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুর পুলিশের কিশোর গ্যাং বিরোধী অভিযান: ৫ ঘন্টায় আটক ১৮২

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ৩০, ২০২৬ ইং | ০৫:০২:৫৬:পূর্বাহ্ন  |  ১৯৬৭ বার পঠিত
লক্ষ্মীপুর পুলিশের কিশোর গ্যাং বিরোধী অভিযান: ৫ ঘন্টায় আটক ১৮২

‎লক্ষ্মীপুর প্রতিনিধি: ‎লক্ষ্মীপুরে কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়ে ১৮২ জনকে আটক করেছে জেলা পুলিশ। 

‎মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত জেলার ছয়টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

‎জানা যায়, বিভিন্ন থানা এলাকার যেসব স্থানে কিশোর বয়সী বখাটেদের উৎপাতের অভিযোগ রয়েছে, সেসব স্থানে অভিযান চালানো হয়।

‎পুলিশের তথ্য অনুযায়ী, পাঁচ ঘণ্টার অভিযানে লক্ষ্মীপুর সদর থানায় ৬৪ জন, চন্দ্রগঞ্জ থানায় ২১ জন, রায়পুর থানায় ২০ জন, রামগঞ্জ থানায় ২৪ জন, রামগতি থানায় ১৩ জন, কমলনগর থানায় ১৭ জন এবং ডিবি পুলিশের অভিযানে ২৩ জনসহ মোট ১৮২ জনকে আটক করা হয়েছে।

‎আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

‎লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, এর আগে গত ২৭ সেপ্টেম্বর রাতে একই অভিযানে জেলা ৬ থানা এলাকা থেকে ২৬৬ জনকে আটক করা হয়। পরে আটকদের মধ্য থেকে ২১৫ জনকে অভিভাবকের জিম্মায় ও ৫১ জনকে আদালতে সোপর্দ করা হয়। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪