| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই : চিফ হুইপ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ৩০, ২০২৬ ইং | ১২:১৬:২৪:অপরাহ্ন  |  ৫৫০৬ বার পঠিত
সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই : চিফ হুইপ

রিপোর্টার্স২৪ ডেস্ক: আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ওলামা দলকে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি।

চিফ হুইপ বলেন, আইনশৃঙ্খলা উন্নতির জন্য যা যা প্রয়োজন তাই করা হবে। যে দেশে হাদির খুনির আশ্রয় পেয়েছে, তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করার চেষ্টা করছে।

সংবিধান সংশোধন প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, সংশোধনের জন্য সব পক্ষের সঙ্গেই বসা হচ্ছে।

তিনি বলেন, খতিব, পুরোহিতদের জন্য সরকার ভাতার ব্যবস্থা করেছে। বিএনপি তাদের মুল্যবোধকে এগিয়ে নেওয়ার জন্য যা প্রয়োজন তা করছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪