| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরিবেশ মন্ত্রীর সঙ্গে দলিল লেখকদের মতবিনিময় সভা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ৩০, ২০২৬ ইং | ২০:২৭:৫০:অপরাহ্ন  |  ৭৭৩ বার পঠিত
পরিবেশ মন্ত্রীর সঙ্গে দলিল লেখকদের মতবিনিময় সভা

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে উপজেলার দলিল লেখকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে দাগনভূঞা উপজেলা দলিল লেখক সমবায় সমিতির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

সাব রেজিস্ট্রার মোঃ অকিল উদ্দিনের সভাপতিত্বে ও দলিল লেখক সমবায় সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম, উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, দলিল লেখক সমিতির সাবেক সভাপতি গোলাম নবী। এসময় সমিতির অন্যান্য সদস্যরাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সমিতির নেতৃবৃন্দরা বলেন, দলিল লেখকেরা দীর্ঘদিন ধরে জনগণকে সম্পত্তি নিবন্ধনসংক্রান্ত গুরুত্বপূর্ণ সেবা দিয়ে আসছেন। এ খাত থেকে সরকার প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে। অথচ জনগুরুত্বপূর্ণ এই পেশার সঙ্গে যুক্ত দলিল লেখকেরা দীর্ঘদিন ধরে নানা ধরনের পেশাগত সমস্যার মুখোমুখি হচ্ছেন। শতবছর পার হলেও দাগনভূঞা উপজেলাতে সাব-রেজিস্ট্রি অফিসের স্থায়ী ভবন হয়নি। এখন পর্যন্ত ভাড়া জায়গায় পরিচালিত হচ্ছে সাব-রেজিস্ট্রি অফিস। দাগনভূঞা উপজেলাতে এখন প্রায় শতাধিক দলিল লেখক আছে। অফিসে দলিল লেখদের নেই ভালো মানের আসবাবপত্র, নেই সেবা গ্রহীতাদের জন্য শৌচাগার। মন্ত্রীর কাছে দলিল লেখকরা দাবি জানান স্থায়ী ভবন নির্মাণের ও বর্তমান সাব-রেজিস্ট্রি অফিসে বসার পর্যাপ্ত জায়গা বা দলিল সংরক্ষণের ভালো পরিবেশ না থাকায় বর্তমান লোকেশন থেকে আরও সুবিধাজনক বা প্রশস্ত স্থানে অফিস স্থানান্তরের দাবি জানান তারা।

তাদের দাবি দাওয়া শুনে মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আইন মন্ত্রীর সাথে যোগাযোগ করে স্থায়ী ভবন নির্মাণ করার আশ্বাস দেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪