| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞায় সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সচেতনতামূলক উঠান বৈঠক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ৩০, ২০২৬ ইং | ২০:৩১:০২:অপরাহ্ন  |  ৭৬২ বার পঠিত
দাগনভূঞায় সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সচেতনতামূলক উঠান বৈঠক

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাদামতলী আশ্রয়ণ প্রকল্পে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারী-পুরুষকে নিয়ে একটি সচেতনতামূলক উঠান বৈঠক বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইউপি সদস্য শাহিনুর বেগম। বৈঠকে নারী-পুরুষের ন্যায্য অধিকার, পারিবারিক ও সামাজিক মর্যাদা, স্ত্রী ও সন্তানের ভরণপোষণ এবং আইনগত অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে আলোচনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ—তৃতীয় পর্যায় প্রকল্পের ফেনী জেলার দাগনভূঞা উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ আমজাদ। তিনি গ্রাম আদালতের বিভিন্ন দিক, কার্যক্রম, সেবা গ্রহণের পদ্ধতি এবং স্থানীয় পর্যায়ে সহজে ন্যায়বিচার পাওয়ার সুযোগ সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন। বিশেষভাবে নারীবান্ধব গ্রাম আদালত ও নারীদের জন্য গ্রাম আদালতের বিভিন্ন সুবিধা নিয়ে আলোচনা করেন। নারীরা যাতে নিজেদের কথা নির্ভয়ে তুলে ধরতে পারেন, পারিবারিক ও সামাজিক বিরোধে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারেন এবং স্থানীয় পর্যায়ে সহজে বিচার ও প্রতিকার পেতে পারেন—সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়া ভরণপোষণ,পারিবারিক বিরোধ, নারী ও শিশুর অধিকার এবং গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির সুযোগ নিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করা হয়। বৈঠকের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারী-পুরুষের মধ্যে নিজেদের অধিকার, আইনগত সহায়তা এবং গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার প্রাপ্তির সুযাগ সম্পর্কে ধারণা দেওয়া হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪