| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মির্জাপুরে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০১, ২০২৬ ইং | ১৬:৪৫:২৭:অপরাহ্ন  |  ১২৮ বার পঠিত
মির্জাপুরে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে একটি দুর্গামন্দিরে চারটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার(৩০সেপ্টেম্বর) রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী গ্রামের পশ্চিমপাড়ায় রাধা-গোবিন্দ মন্দিরসংলগ্ন আর্য সমিতির দুর্গামন্দিরে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

 স্থানীয়রা জানান, দুর্গাপূজা উপলক্ষে গত ১২ সেপ্টেম্বর থেকে মন্দিরে প্রতিমা তৈরির কাজ শুরু হয়। প্রায় এক সপ্তাহ আগে প্রতিমাগুলোতে মাটির প্রলেপ দেওয়ার কাজ শেষ করে মণ্ডপটি ঢেকে রাখা হয়েছিল।

বৃহস্পতিবার(১ অক্টোবর) সকালে মণ্ডপ পরিষ্কার করতে গিয়ে স্থানীয়রা দেখতে পান, দুর্গা প্রতিমার মাথা, গণেশ ও অসুরসহ মোট চারটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো লোকমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুজা কমিটির লোকজন রাত ১০ টার দিকে প্রতিমা গুলো অক্ষত অবস্থায় রেখে রাতে ঘুমাতে যায়। সকালে মন্দিরের পাশে ফুল তুলতে এসে স্থানীয় এক নারী প্রতিমা গুলোর মাথা ভঙ্গুর অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪