| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চোরাই ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রৌপ্য অলংকার উদ্ধার, গ্রেপ্তার ১

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০১, ২০২৬ ইং | ১৯:০৮:৪৮:অপরাহ্ন  |  ১৬৮ বার পঠিত
চোরাই ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রৌপ্য অলংকার উদ্ধার, গ্রেপ্তার ১

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে চোরাইকৃত বিপুল পরিমাণ স্বর্ণ ও রৌপ্য অলংকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জাহিদুল ইসলাম লিটন নামে এক স্বর্ণকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর ৫টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পাংশা থানাধীন দত্ত মার্কেটের ‘পিংকি জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনায় দোকানের মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা করেন। মামলার পর পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে।

তদন্তে পুলিশ জানতে পারে, মামলার ১ নম্বর আসামি স্বর্ণকার জাহিদুল ইসলাম লিটন ওই দোকানে কর্মচারী হিসেবে কাজ করার সুবাদে চুরির পরিকল্পনা করেন। পরে সহযোগীদের সহায়তায় দোকান থেকে স্বর্ণ, রৌপ্য অলংকার ও নগদ টাকা চুরি করে পালিয়ে যান।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে আসামির অবস্থান শনাক্তের পর পাংশা থানার একটি চৌকস অভিযানিক দল ১ অক্টোবর ভোর ৫টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী মধ্যপাড়া এলাকা থেকে মামলার ১ নম্বর আসামি জাহিদুল ইসলাম লিটনকে গ্রেপ্তার করে।

পরে স্থানীয় লোকজন ও উপস্থিত সাক্ষীদের সামনে তার দেখানো মতে তল্লাশি চালিয়ে ছোট-বড় ৩০টি আংটি, ১১টি চেইন, একটি সীতাহার, তিনটি নূপুর, একটি চেইন, ২৬ জোড়া ছোট-বড় কানের দুল এবং একটি ব্রেসলেটসহ মোট ১৫ ভরি ০.৫৮ আনা স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৩৩ লাখ ২১ হাজার টাকা।

এ ছাড়া ৫৮ জোড়া নূপুর, ৩০টি চেইন, ছয়টি বাজু, চারটি ব্রেসলেট, ১৬ জোড়া হাতের চুড়ি, ৩৫টি ছোট-বড় তাবিজ, ১৯ জোড়া কানের দুল এবং ১৩টি চাঁনসহ মোট ২২০ ভরি রৌপ্য উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৮০ হাজার টাকা।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মালামাল আইনানুগভাবে জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

রাজবাড়ী জেলা পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, চোরাই মালামাল উদ্ধার ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪