| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাঁশ কাটা নিয়ে বিরোধের জেরে বাঁশ-বেতের কারিগরকে কুপিয়ে হত্যা, আটক এক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০১, ২০২৬ ইং | ২০:২৮:৫৫:অপরাহ্ন  |  ১৫৬ বার পঠিত
বাঁশ কাটা নিয়ে বিরোধের জেরে বাঁশ-বেতের কারিগরকে কুপিয়ে হত্যা, আটক এক

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে বাঁশঝাড়ের মালিকানা ও বাঁশ কাটা নিয়ে বিরোধের জেরে শফিকুল ইসলাম (৪৫) নামে এক বাঁশ-বেতের কারিগরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তাঁর স্ত্রী নারগিস আক্তার।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের জয়নাল আ‌বে‌দিন (এনু) মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের মৃত মোয়াজ উদ্দিনের ছেলে।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শফিকুল বাঁশ ও বেত দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি করে জীবিকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে গেলে একই বাড়ির মৃত জয়নাল আ‌বে‌দিন (এনু) মেম্বারের ছেলে এনামুল হক লিমন (৪৭) ও লিম‌নের ভাতিজা এমদাদুল হক নিশাদ (২৬) এতে বাধা দেন। তাঁরা বাঁশঝাড়টি নিজেদের বলে দাবি করেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।

একপর্যায়ে লিমন, নিশাদসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে শফিকুলের ওপর হামলা চালান বলে অভিযোগ ক‌রেন নিহ‌তের প‌রিবার। এ সময় তাঁকে হাতুড়ি দিয়ে পেটানো এবং দা দিয়ে কোপা‌নো হয়। একপর্যায়ে লিমন ছুরি দিয়ে শফিকুলের পেটে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে নারগিস আক্তারকেও মারধর করে আহত করা হয়।

পরে স্থানীয়রা শফিকুল ও তাঁর স্ত্রীকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন।

এদিকে বৃহস্প‌তিবার সন্ধ্যা সাতটার দি‌কে অ‌ভিযান চা‌লি‌য়ে লিমন‌কে তার বা‌ড়ি থে‌কে আটক ক‌রে পু‌লিশ। এ বিষ‌য়ে এসআই সাগর বড়ুয়া জানান, হত্যাকান্ডর পর বা‌হির দি‌কে দরজা তালা দি‌য়ে নিজ ঘ‌রেই অবস্থান কর‌ছিল লিমন। 

নিহতের স্ত্রী নারগিস আক্তার বলেন, ‘চোখের সামনে আমার স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ছুরি মেরে হত্যা করা হয়েছে। আমার তিনটি ছোট শিশু আজ এতিম হয়ে গেল। আমি এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।’

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বাঁশ কাটা ও পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের গলা ও পেটে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় এনামুল হক লিমন নামে একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪