| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্যান খুলে পড়ে নারী চিকিৎসক আহত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০১, ২০২৬ ইং | ২৩:৪০:০৬:অপরাহ্ন  |  ২৩৫ বার পঠিত
লক্ষ্মীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্যান খুলে পড়ে নারী চিকিৎসক আহত

‎লক্ষ্মীপুর প্রতিনিধি: ‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদের ফ্যান খুলে পড়ে ডা. ফৌজিয়া মোস্তফা নামে এক নারী চিকিৎসক আহত হয়েছেন।

‎বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে চিকিৎসাসেবা দেওয়ার সময় হাসপাতালের চিকিৎসকদের রেস্টরুমে এ দুর্ঘটনা ঘটে।

‎হাসপাতাল সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনকালে রেস্টরুমে অবস্থান করছিলেন ডা. ফৌজিয়া মোস্তফা। এ সময় হঠাৎ ছাদের ফ্যানটি খুলে তার ওপর পড়ে। ফ্যানটি মাথায় না পড়ে কাঁধে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি। তবে এতে তার কাঁধসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

‎ঘটনার পর হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। হাসপাতালের বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ অবকাঠামো ও সরঞ্জাম থাকার বিষয়টি সামনে এসেছে। এসব ঝুঁকিপূর্ণ সরঞ্জাম দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‎আহত চিকিৎসক ডা. ফৌজিয়া মোস্তফা বলেন, রেস্টরুমে থাকা অবস্থায় হঠাৎ ফ্যানটি খুলে আমার ওপর পড়ে। ভাগ্য ভালো, ফ্যানটি মাথায় না পড়ে কাঁধের ওপর পড়েছে। এতে আমি আহত হয়েছি। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য হাসপাতালের ঝুঁকিপূর্ণ সরঞ্জামগুলো দ্রুত পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

‎রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মামুনুর রশিদ পলাশ বলেন, হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে জানানোর পরও স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডসহ বিভিন্ন জায়গায় এ ধরনের ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। দ্রুত এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তা না হলে যেকোনো সময় এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪