| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারাকান্দায় আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০১, ২০২৬ ইং | ২৩:৫০:১৪:অপরাহ্ন  |  ২০১ বার পঠিত
তারাকান্দায় আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা

তারাকান্দা প্রতিনিধি: ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ময়মনসিংহ এসডিডিবি প্রকল্পের কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে দিবসটি পালিত হয়। সকালে একটি র‍্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তমা চক্রবর্তী, থানার তদন্ত কর্মকর্তা মোবারক হোসেন, ইউনিয়ন সমাজকর্মী তারেকুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার রেজওয়ানা মুনমুন, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের জুনিয়র প্রোগ্রাম এলটুস নকরেক এবং তারাকান্দা উপজেলার কারিতাস কর্মী শানু।

এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রবীণরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় প্রবীণরা তাদের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা তুলে ধরেন। আগামী দিনগুলোতে তারা যেন আরও ভালোভাবে জীবনযাপন করতে পারেন, সে জন্য সরকারের সুদৃষ্টি ও প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন তারা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪