| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে বাস চাপায় সিএনজির ৭ যাত্রী নিহত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০২, ২০২৬ ইং | ১৪:৩২:৪১:অপরাহ্ন  |  ৭১৭ বার পঠিত
ময়মনসিংহে বাস চাপায় সিএনজির ৭ যাত্রী নিহত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী ও এক শিশুসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন। 

শুক্রবার (২ অক্টোবর) ময়মনসিংহমুক্তাগাছা বাইপাস দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ময়মনসিংহ মুক্তাগাছা বাইপাস সড়কের সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের হাড়গুজিরপাড় এলাকার লিয়াকতের মোড় সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জামালপুরগামী দ্রুতগতির ‘রাজিব পরিবহন’এর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। 

ভয়াবহ এই সংঘর্ষে অটোরিকশায় থাকা ৭ জন আরোহীই ঘটনাস্থলে মারা যান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪