| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৬ জন গ্রেপ্তার, পুলিশ আহত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০২, ২০২৬ ইং | ২১:১৫:৪৮:অপরাহ্ন  |  ৪৭২ বার পঠিত
ময়মনসিংহে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৬ জন গ্রেপ্তার, পুলিশ আহত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ি। গ্রেপ্তারের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে কোতোয়ালি থানাধীন গোহাইলকান্দি প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) অফিসসংলগ্ন একটি নির্জন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আজমতপুর এলাকার সজিব মিয়া (২০), সানকিপাড়া এলাকার আকাশ (২২), গোহাইলকান্দি এলাকার ইমন আহমেদ আবির (৩০), চরগোবিন্দপুর এলাকার মোফাজ্জল (৩৫), তিনকোনা পুকুরপাড় এলাকার জাহাঙ্গীর (৪০) এবং গোহাইলকান্দি দরগা এলাকার শাহেদ (২১)।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় সজিব মিয়ার কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, আকাশের কাছ থেকে একটি ধারালো দা, ইমন আহমেদ আবিরের কাছ থেকে একটি চাকু এবং শাহেদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়। মোফাজ্জল ও জাহাঙ্গীর তাদের সহযোগী হিসেবে ছিলেন বলে পুলিশের দাবি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্য।

ময়মনসিংহ পুলিশ সুপারের নির্দেশনায় ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর সেলিম মিয়ার নেতৃত্বে এসআই কাইয়ূম, এএসআই আজহারুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় এসআই কাইয়ূম বাদী হয়ে বাংলাদেশ দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪