বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা ছাত্রদলের আওতাধীন সারিয়াকান্দী ও সোনাতলা উপজেলা এবং পৌর শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে পদপ্রত্যাশী নেতৃবৃন্দের জীবনবৃত্তান্ত সংগপ্রহ করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সংশ্লিষ্ট ইউনিটগুলোর পদপ্রত্যাশীরা বগুড়া জেলা ছাত্রদলের দপ্তরে নিজ নিজ জীবনবৃত্তান্ত জমা দেন।
সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে সারিয়াকান্দী উপজেলা ও পৌর ছাত্রদল এবং সোনাতলা উপজেলা ও পৌর ছাত্রদলের পদপ্রত্যাশীদের নির্ধারিত সময়ের মধ্যে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২ অক্টোবর) পদপ্রত্যাশীরা তাদের জীবনবৃত্তান্ত জমা দেন।
জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী, গতিশীল ও বেগবান করতে ধারাবাহিকভাবে বিভিন্ন ইউনিটের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে সারিয়াকান্দী ও সোনাতলা উপজেলা ও পৌর শাখার পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব