বগুড়া প্রতিনিধি: বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটির উদ্বোধন করেন ৪১-বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি জনাব রেজাউল করিম বাদশা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগ, বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. আল মামুন হক, ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার উপপরিচালক শাফিউজ্জামান এবং বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. হামিদুল হক চৌধুরী হিরু।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এইচ এম মাফতুন আহমেদ খান রুবেলসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল ওয়াজেদ।
নতুন এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি ইসলামিক শিক্ষা, সংস্কৃতি ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।
রিপোর্টার্স২৪/ধ্রুব