| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইলে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৩, ২০২৬ ইং | ১৭:২৮:৫৭:অপরাহ্ন  |  ১৫৩০ বার পঠিত
টাঙ্গাইলে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান মিয়া (২০) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে বাসাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রশিকা অফিস সংলগ্ন একটি দ্বিতল ভবনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রায়হান মিয়া দিনাজপুর জেলার কাহারোল উপজেলার চক মহরম কালিতলা গ্রামের বাবুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাসাইল পৌরসভার প্রশিকা অফিস সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন রায়হান। কাজের একপর্যায়ে দ্বিতীয় তলা থেকে রড নিচে নামানোর সময় অসাবধানতা বশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। নিহতের পিতা তার ছেলের মৃতদেহ বিনা ময়নাতদন্তে নেওয়ার জন্য আবেদন করেন। পরে লাশ বিনা ময়নাতদন্তে তার পিতার নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪