| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৩, ২০২৬ ইং | ১৭:৩১:২৯:অপরাহ্ন  |  ১৪৯৮ বার পঠিত
গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

রিপোর্টার্স২৪ ডেস্ক: গাজীপুরের ডেগিরচালা এলাকায় একটি গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টা ৪৪ মিনিটের দিকে ডেগিরচালা এলাকার ফকির মার্কেটের একটি আটতলা ভবনের তৃতীয় তলায় এ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছে, আগুন লাগার খবর পাওয়ার পরপরই দুপুর ২টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। ঘটনাস্থল সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে।

ফায়ার সার্ভিসের সদস্যরা বিকাল ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪