| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বগুড়া মহানগর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সমাবেশ ও মিছিল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৩, ২০২৬ ইং | ২২:২১:০৫:অপরাহ্ন  |  ১৪৫৮ বার পঠিত
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বগুড়া মহানগর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সমাবেশ ও মিছিল

বগুড়া প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বগুড়া মহানগর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) খান্দার শাপলা চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।

প্রধান বক্তা ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম. আর. ইসলাম স্বাধীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, সাবেক আহ্বায়ক বগুড়া জেলা বিএনপি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, ক্রীড়া সম্পাদক সৈয়দ আমিনুল ইসলাম দেওয়ান সজল এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার।

সমাবেশে সভাপতিত্ব করেন মোঃ আজিজুল হক ‘মনজু’, সহ-প্রকাশনা সম্পাদক, বগুড়া জেলা বিএনপি এবং সভাপতি, ৯ নম্বর ওয়ার্ড বগুড়া মহানগর বিএনপি।

সমাবেশ সঞ্চালনা করেন ৯ নম্বর ওয়ার্ড বগুড়া মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম লিটন ও সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হোসেন মোল্লা।

এ সময় পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। সমাবেশ ও মিছিলে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪