| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৯৪ জন হাসপাতালে ভর্তি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৬ ইং | ০৬:২৩:২৮:পূর্বাহ্ন  |  ৯২ বার পঠিত
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৯৪ জন হাসপাতালে ভর্তি

চট্টগ্রাম প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

রোববার (৪ অক্টোবর) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালগুলোতে ৭০ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

এ সময়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৭ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১০ জন, ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ১৫ জন, সিএমএইচে ৪ জন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২৪ জন রোগী শনাক্ত হয়েছেন। চলতি বছরের চট্টগ্রামে মোট ৪ হাজার ৮০৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

এর মধ্যে সরকারি হাসপাতালে ৩ হাজার ৯৭৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৮৩৩ জন চিকিৎসা নিয়েছেন। এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সাতজন এবং ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে মারা গেছেন ১২ জন।

এদিকে, ৪ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে মোট ২৪১ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ৪ হাজার ৫৬৬ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪