ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: শিক্ষকদের পাশে, পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যত গড়ার ৬০ বছর পূর্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা প্রশাসন ও শিক্ষা পরিবারের সমন্বয়ে বিশ্ব শিক্ষক দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে দুপুরে ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে র্যালী পরবর্তী আলোচনা সভা ও প্রবীণ শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সহসভাপতি ওবায়দুল আলম সম্রাট, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, ইকামাতে দ্বীন মডেল কামিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা মো. আবু ইউসুফ মৃধা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোক্তার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মণ, প্রধান শিক্ষক মো. হায়দার হোসেন, কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএম আলমগীর হোসেন, সরকারি কেএম কলেজের প্রফেসর সরোয়ার হোসেন, মহিলা কলেজের প্রফেসর দিলিপ দাস, শহিদুল ইসলাম ও প্রাক্তন প্রফেসর এমএ ওয়াজেদ আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক ফরহাদ হোসেন ও চম্পা আক্তার।
রিপোর্টার্স২৪/ঝুম