| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৬ ইং | ১৫:০৬:৩০:অপরাহ্ন  |  ১০১ বার পঠিত
ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর ওয়াসার মোড় এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদারের (২৫) মৃত্যু হয়েছে। 

সোমবার (৫ অক্টোবর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট শাখার কনস্টেবল আল আমিন সরকার কোতোয়ালী থানায় সংযুক্ত ছিলেন। তিনি ২০২২ সালে চাকরিতে যোগ দিয়েছিলেন। তিনি মাদারীপুর জেলার সদর থানার উত্তর দুধখালী এলাকার আবদুল হক সরদারের ছেলে। 

পুলিশ জানায়, রোববার সকাল সোয়া ৬টার দিকে আল আমিন ও পুলিশের আরও কয়েকজন সদস্য ওয়াসা মোড়ে একটি চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। সন্দেহজনকভাবে হাঁটতে দেখে তারা তিন যুবককে থামার সংকেত দেন। তাদের একজন পালানোর চেষ্টা করলে চেকপোস্টের ইনচার্জ হিরণ মিয়া তার পিছু নেন। কনস্টেবল আল আমিন মোটরসাইকেলে করে পশ্চিম ফটকের দিকে যান। সে সময় লিডার্স স্কুল অ্যান্ড কলেজের একটি বাস দ্রুত গতিতে এসে পেছন থেকে আল আমিনকে ধাক্কা দিয়ে তাকে ছেঁচড়ে নিয়ে যায়। 

চেকপোস্টে দায়িত্বে থাকা পুলিশের অন্য সদস্যরা স্থানীয়দের সহায়তায় চালককে আটক ও বাসটি জব্দ করেন। পুলিশ জানায়, এ ঘটনায় বাসচালক মোশাররফ (৩৮) ও স্টাফ জয় দাসকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) জনসংযোগ কর্মকর্তা আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ ভোরে দায়িত্ব পালনকালে একটি বাসের ধাক্কায় ওই কনস্টেবলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪