| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে বিশ্ব বসতি দিবস পালিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৬ ইং | ১৭:০১:১২:অপরাহ্ন  |  ১৮৪ বার পঠিত
নাটোরে বিশ্ব বসতি দিবস পালিত

নাটোর প্রতিনিধি: সর্বজনীন বাসস্থান টেকসই নগরায়ন এই প্রতিপাদ্য নিয়ে রেলি ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আযোজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক রেলি বের করা হয়।রেলিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসনের কার্যালয়ে সামনে এসে শেষ হয়। পরে  জেলা প্রশাসকের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুমনী আক্তার,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আসমা খাতুন,গণপূর্তর নির্বাহী প্রকশলী ইফতেখার মজিদ সহ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন সবার জন্য পর্যাপ্ত ও নিরাপদ আবাসন নিশ্চিত করা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। পরিকল্পিত নগরায়ন, পরিবেশবান্ধব আবাসন এবং নাগরিকদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

বিশ্ব বসতি দিবসের এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের লক্ষ্য হলো শহর ও গ্রাম উভয় এলাকায় টেকসই, নিরাপদ ও সবার জন্য উপযোগী আবাসন ব্যবস্থা গড়ে তোলা। এ ক্ষেত্রে সরকারি সংস্থার পাশাপাশি জনপ্রতিনিধি, বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪