খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি বাজারে স্থানীয় ও দুর্গম পাহাড়ি এলাকার মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। লক্ষ্মীছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম, পিপিএম, পিএসসি, জি-এর নির্দেশনায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে লক্ষ্মীছড়ি জোনের আরএমও আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি স্বাস্থ্যবিষয়ক পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ি এলাকার অসহায় এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষের জন্য এ ধরনের মানবিক চিকিৎসাসেবা স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
লক্ষ্মীছড়ি জোনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও দায়িত্বপূর্ণ এলাকার স্থানীয় ও দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব