| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাইয়ের বিরুদ্ধে মামলা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৬ ইং | ২২:০৮:৩২:অপরাহ্ন  |  ১৯৯ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাইয়ের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় শ্যালিকাকে (২০) একাধিকবার ধর্ষণের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। ভুক্তভোগী তরুণী বর্তমানে ২৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

আজ সোমবার (৫ অক্টোবর) রাতে ভুক্তভোগীর বাবা ঠাকুরগাঁও সদর থানায় উপস্থিত হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত ব্যক্তির নাম শুখলাল (৩২)। তিনি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পলি প্রয়াগপুর গ্রামের বাসিন্দা এবং ভুক্তভোগীর মেজ বোনের স্বামী।

এজাহার সূত্রে জানা যায়, প্রায় ১০ মাস আগে শ্বশুরবাড়িতে অবস্থানকালে অভিযুক্ত শুখলাল ভয়ভীতি দেখিয়ে শ্যালিকাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন। ঘটনা প্রকাশ করলে বোনসহ তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। সম্প্রতি ভুক্তভোগী শারীরিক অসুস্থতা নিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও সদর হাসপাতালে গেলে আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষায় তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালালী জানান, এজাহারের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। পুলিশ ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার নথি খতিয়ে দেখছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪