| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৬ ইং | ১৩:২৫:৫৮:অপরাহ্ন  |  ১১০২ বার পঠিত
লক্ষ্মীপুরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধি: মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ সুন্দর জীবন গড়ি এই স্লোগানে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬। 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মাঠে বেলুন উড়িয়ে এই আকর্ষণীয় প্রতিযোগিতার  উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। 

লক্ষ্মীপুর জেলা পুলিশের আয়োজনে এবং জেলা কমিউনিটি পুলিশের সহযোগিতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি পুলিশের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, জাকির হোসেন পাটোয়ারী, সাংবাদিক আনিছ কবির, মো. আজাদ, আমিনুল ইসলাম রাজু, মো. ইব্রাহিম, সাংবাদিক মাহমুদ ফারুকসহ আরও অনেকেই। 

প্রতিযোগিতায় লক্ষ্মীপুর জেলার ৬টি উপজেলার অনূর্ধ্ব-২০ বালক ও বালিকা ১২টি দল অংশ নেয়। 

কাবাডি খেলা উদ্বোধনের সময় বিভিন্ন উপজেলার খেলোয়াড়, পুলিশ কর্মকর্তা এবং স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুলিশ লাইন্স মাঠ। 

দিনব্যাপী এই টুর্নামেন্টে বিকেলে ফাইনাল খেলা শেষে জেলা পুলিশ সুপার মো. আবু তারেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪