| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবদুল হামিদ এম.এসসির মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল ও আলোচনা সভা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৬ ইং | ১৬:৪১:৪৭:অপরাহ্ন  |  ১২৯৪ বার পঠিত
আবদুল হামিদ এম.এসসির মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল ও আলোচনা সভা

বেলাবো(নরসিংদী) প্রতিনিধি: বিশিষ্ট শিক্ষাবিদ, দানবীর, সমাজসংস্কার ও অত্র এলাকার শিক্ষা আলোকবর্তিকা আবদুল হামিদ এম.এসসির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৬ অক্টোবর) মঙ্গলবার সকালে আব্দুল হামিদ শিক্ষা কমপ্লেক্সের মিলনায়তনে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য, আমন্ত্রিত অতিথি, ছাত্র/ছাত্রীরা, অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মরহুম আবদুল হামিদ এম.এসসির কর্মময় জীবন, আদর্শ এবং শিক্ষাক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেন। 

তারা বলেন, শিক্ষা বিস্তার, সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণ এবং সমাজ পরিবর্তনে আবদুল হামিদ এম.এসসি আজীবন কাজ করে গেছেন। তাঁর প্রতিষ্ঠিত আব্দুল হামিদ শিক্ষা কমপ্লেক্স এ অঞ্চলে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

বক্তারা আরও বলেন, আবদুল হামিদ এম.এসসি শুধু একজন শিক্ষাবিদ বা সমাজকর্মী ছিলেন না তিনি ছিলেন একজন সংগঠক ও সমাজ সংস্কারক। তিনি বাংলাদেশ গণমুক্তি পার্টির প্রতিষ্ঠাতাও ছিলেন। সাধারণ মানুষের মুক্তি, কল্যাণ এবং একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি তাঁর জীবনের দীর্ঘ সময় কাজ করেছেন।

নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মিসেস খালেদা বেগমের সভাপতিত্বে ও নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. জহিরুল ইসলাম মৃধার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান হাবীব বিপ্লব। 

এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম ফারুক, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া, সল্লাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মোঃ জহিরুল হক তানভীর, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন শ্যামল,সাবেক সভাপতি আব্দুল বাছেদ (মাষ্টার),সল্লাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান, নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. সাইদুর রহমান (রবিন মোল্লা),নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. নুরুজ্জামান ভূঞা,নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রহমান, নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা সুলতান,বেলাবো উপজেলা যুবদলের নেতা মাসুদ মোল্লা'সহ প্রমুখ।

পরে মরহুমের আত্মার মাগফিরাত কা মনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য যে,আবদুল হামিদ এম.এসসির  জন্ম ১৯১১ সালে নরসিংদী মহকুমার তৎকালীন রায়পুরা থানার সররাবাদ গ্রামে, যা বর্তমানে বেলাবো উপজেলার অন্তর্গত। ১৯৮৭ সালের ৬ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪