| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় বজ্রপাতে অসুস্থ ২৫ শিক্ষার্থী সুস্থ হয়ে বসায় ফিরেছেন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৬ ইং | ১৮:০০:২১:অপরাহ্ন  |  ৯৯৬ বার পঠিত
কাপাসিয়ায় বজ্রপাতে অসুস্থ ২৫ শিক্ষার্থী সুস্থ হয়ে  বসায় ফিরেছেন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় গত সোমবার দুপুরে বজ্রপাতে ঘাগটিয়া ইউনিয়নের সিংগুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আহত ২৫ শিক্ষার্থী  সুস্থ হয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) সকলেই বাসায় ফিরেছেন।

বিদ্যালয়টির সভাপতি মো. জাহাঙ্গীর আলম জানায়,  বিদ্যালয়ের পাশে বর্জপাতের ঘটনায় ১৪ জন শিক্ষার্থী বেশি অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেয়াহয় আমি প্রত্যেকের পরিবারের সঙ্গে কথা বলেছি হাসপাতালে গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলেছি ডাক্তারদের মতে শিক্ষার্থীরা বিকট সব্দের কারনে অসুস্থ হয়ে পরেছে এছাড়া আর তেমন কিছু নয়। তবে তাদেরকে কিছু প্রয়োজনীয় ভিটামিন ও ২ থেকে ৩ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

জানাযায়, গত সোমবার দুপুর বারোটা ত্রিশ মিনিটের দিকে কোন রকমের বৃষ্টি ছাড়াই বজ্রপাত হচ্ছিল হঠাৎ করে স্কুলের পাশে বিকট শব্দে একটি বজ্রপাতের ঘটনা ঘটে। এতে স্কুলে প্রায় ২০—২৫ জনের মত শিক্ষার্থী আহত হয়েছিল বলে এলাকাবাসী জানায়। সিংগুয়া  বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান জানায়, দুপুরে আকাশে কোন প্রকার বৃষ্টি ছাড়াই বজ্রপাত হচ্ছিল হঠাৎ করে স্কুলের পাশে একটি বজ্রপাতের ঘটনা ঘটে। 

এ সময় আশপাশের লোকজনের সহযোগিতায় শিক্ষার্থীদের উদ্ধার করি তাদের মধ্যে ১৪ জন কে নরসিংদী জেলার মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লে নিয়ে যাওয়া হয় বর্তমানে সকলেই সুস্থ আছেন হাসপাতালে চিকিৎসা নেয়া শিক্ষার্থীরা হলেন, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রাজিয়া ইসলাম রাইসা, সাহিদা, ফারজানা, আনিশা ও ইলমা। সপ্তম শ্রেণীর সাদিয়া, সুমাইয়া আত্মার জেরিন, মারিয়া ও তানজিলা। অষ্টম শ্রেণীর ফাতেমা, সানজিদা ইসলাম, হাফসা ও তৈয়বা। নবম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া আক্তার।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪