| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীতে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবাসহ যুবক আটক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৬ ইং | ১৯:১৩:৩০:অপরাহ্ন  |  ৭৬৭ বার পঠিত
কালিহাতীতে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবাসহ যুবক আটক

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে মাদকবিরোধী অভিযানে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ ও জেলা কার্যালয়, টাঙ্গাইলের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অধিদপ্তর সূত্র জানায়, সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে কালিহাতী থানার পাথালকান্দি এলাকায় অভিযান চালানো হয়। যমুনা সেতু-টাঙ্গাইল মহাসড়কের পাশে ফরজ আলীর ফার্নিচারের দোকানের দক্ষিণ দিকে অভিযান চলাকালে সন্দেহভাজন এক যুবকের দেহ তল্লাশি করা হয়।

তল্লাশির সময় তার সঙ্গে থাকা একটি ট্রাভেল ব্যাগ থেকে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

আটক যুবক মো. আল আমিন মিয়া (৩২) জামালপুরের দেওয়ানগঞ্জ থানার চরকিলকাপুর গ্রামের মৃত মফিজল ও মৃত সায়েরা বেগমের ছেলে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪